Web Analytics

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাপাতলা গ্রামের একটি কলাবাগান থেকে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন, ৫৮ বিজিবি।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শ্রীনাথপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ৬১/৯-আর থেকে বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক ৯০০ গজ দূরে চাপাতলা গ্রামের রুহান মিয়ার কলাবাগানে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা সাতক্ষীরা, গোপালগঞ্জ, পিরোজপুর ও যশোর জেলার বাসিন্দা।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান ছয়জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি বলেছে, অবৈধ সীমান্ত পারাপারের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মহেশপুর থানায় নিয়মিত মামলা দায়ের করে তাঁদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।