Web Analytics

গত ২৪ ঘণ্টার টানা বৃষ্টিপাতে নওগাঁ শহর ও আশপাশের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। রাস্তাঘাট হাঁটুপানির নিচে এবং নিচু এলাকার বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। অনেক বাসিন্দা আশপাশের উঁচু এলাকায় আশ্রয় নিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টির কারণে বিভিন্ন স্কুলের ষাণ্মাসিক পরীক্ষা বাতিল করা হয়েছে। এদিকে নওগাঁ জেলার মধ্য দিয়ে প্রবাহিত আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসন নদীর পানি পর্যবেক্ষণ করছে এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।