Web Analytics

মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র বিমান হামলার পর ইরানের খার্গ দ্বীপ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। মার্কিন ও ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দ্বীপটির ৫০টিরও বেশি স্থানে হামলা চালানো হয়। এ হামলার পর পুরো দ্বীপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রচণ্ড আক্রমণের পর দ্বীপজুড়ে ব্যাপক ব্ল্যাকআউট দেখা দেয়।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুদ্ধবিমানগুলো দ্বীপের ৫০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করেছে। ইরানের আধা-সরকারি মেহর নিউজ জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো একাধিক দফায় বিমান হামলা চালায়, যার ফলে দ্বীপজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিদ্যুৎবিচ্ছিন্নতা কতদিন স্থায়ী হবে বা জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।