Web Analytics

ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা দিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। আইনটি সংসদে পাস হলে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন এ ক্ষমতা পাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, The Armed Police Battalions Ordinance, 1979-এর অধীনে গঠিত ব্যাটালিয়নগুলোকে আরও জনবান্ধব করতে বিদ্যমান অধ্যাদেশ যুগোপযোগী করে বাংলায় নতুন আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। জনমত যাচাইয়ের জন্য খসড়াটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে।

প্রস্তাবিত আইনে ১৯৭৯ সালের অধ্যাদেশ রহিত করা হলেও তার অধীনে সম্পন্ন কার্যক্রমের হেফাজতের বিধান রাখা হয়েছে। এপিবিএন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে চলবে। জননিরাপত্তা, ভিআইপি ও ঘোষিত স্থাপনার নিরাপত্তা, সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্বও এতে উল্লেখ আছে। খসড়ায় বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচারপদ্ধতির প্রস্তাব রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।