Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাবে বাংলাদেশের সীমান্ত এলাকায় চাপ বাড়ায় রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইন্ডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের প্রধান নিকোলাস কৌমুজিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বৈঠকে মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধ, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক আদালতে চলমান বিচারিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, মানবিক কারণে বাংলাদেশ লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিলেও আন্তর্জাতিক সংস্থাগুলোর বৈশ্বিক সহায়তা ক্রমে কমে যাওয়ায় দেশের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও দ্রুত প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ সংস্থাগুলোকে আর্থিক এবং লজিস্টিক সহায়তা উচ্চ মাত্রায় বজায় রাখার আহ্বান জানান। কৌমুজিয়ান বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আইআইএমএম জানায়, কক্সবাজার ও অন্যান্য স্থানে সরেজমিন পরিদর্শনে প্রায় ২০০ ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং তথ্য-প্রমাণ আইসিসি, আইসিজে ও অন্যান্য ট্রাইব্যুনালে জমা দেওয়া হচ্ছে। সংস্থাটি আরাকান আর্মি ও জান্তা বাহিনীর সংঘর্ষে বেসামরিকদের ওপর সহিংসতাও নথিভুক্ত করছে। বিজিবি জানায়, বর্ষা ও পাহাড়ি ঢলে মিয়ানমার অংশের পুঁতে রাখা ল্যান্ডমাইন বাংলাদেশে চলে এসে মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।