Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাত বৃদ্ধির পর নিহত চার মার্কিন সেনাসদস্যের নাম যুদ্ধের সরকারি হতাহতের মূল তালিকা থেকে সরিয়ে নিয়েছে পেন্টাগন। ২৭ জুলাই প্রকাশিত আল-জাজিরার প্রতিবেদনে অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে বলা হয়েছে, চারজনকে মূল তালিকা থেকে সরিয়ে ভিন্ন একটি শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে পেন্টাগনের সামরিক কর্মকর্তারা হতাহতের প্রধান তথ্যসূত্র হিসেবে ডিফেন্স কজুয়ালটি অ্যানালিসিস সিস্টেমের তথ্য উল্লেখ করতেন। গত সপ্তাহে ওই ব্যবস্থার প্রধান তালিকা থেকে চার নিহত সেনা এবং একাধিক আহত সেনার নাম বাদ দেওয়া হয়। পেন্টাগনের নথিতে তথ্যগুলো এখন ‘বিদেশি অভিযান’ শিরোনামের নতুন তালিকায় দেখা যাচ্ছে।

নতুন তালিকায় চার নিহত সেনার পাশাপাশি ২০৭ জন আহত সেনার তথ্য রয়েছে, যদিও তারা সবাই সরাসরি ইরান যুদ্ধে আহত হয়েছেন কি না নিশ্চিত নয়। প্রেস সচিব জোয়েল ভালদেজ বলেন, ত্রুটি ও সাময়িক তথ্যগত বিঘ্নে সংখ্যা কমেছে এবং সমস্যা দ্রুত সমাধান করা হচ্ছে। মে মাসের শুরু থেকে পেন্টাগন যুদ্ধ নিয়ে কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেনি এবং সেন্ট্রাল কমান্ড নিয়মিত হতাহতের তথ্য দেওয়া বন্ধ রেখেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।