Web Analytics

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বরখাস্তদের মধ্যে রয়েছেন সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং উম্মুল মু’মিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস। শনিবার (৭ মার্চ ২০২৬) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় প্রাপ্ত প্রাথমিক তথ্যে তাদের নাম উল্লেখ থাকায় বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা বিধির ১৫(বি) ধারায় ৫ মার্চ ২০২৬ থেকে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তারা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী জীবনধারণ ভাতা পাবেন।

গত ৪ মার্চ বিকেলে নিজ বিভাগে ছুরিকাঘাতে নিহত হন শিক্ষিকা আসমা সাদিয়া রুনা। পরদিন তার স্বামী ইমতিয়াজ সুলতান চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন, যেখানে কর্মচারী ফজলুর রহমান প্রধান আসামি। পুলিশ ইতোমধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ফজলুকে গ্রেপ্তার করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।