Web Analytics

অক্সফামের নতুন বিশ্লেষণে বলা হয়েছে, গত তিন বছরে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও বসতিস্থাপনকারীদের হামলায় ১,২৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৬৮ জন শিশু। জাতিসংঘের তথ্য উদ্ধৃত করে সংস্থাটি জানিয়েছে, এই সংখ্যা পূর্ববর্তী ১৭ বছরের তুলনায় বেশি, যখন একই অঞ্চলে ১,০৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।

একই সময়ে ফিলিস্তিনিদের হামলায় ৪৩ জন ইসরাইলি বসতিস্থাপনকারী নিহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জন শিশু। আগের ১৭ বছরে এই সংখ্যা ছিল ৮৬ জন। অক্সফামের তথ্য অনুযায়ী, গত তিন বছরে প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, যেখানে আগের ১৪ বছরে এই সংখ্যা ছিল প্রায় ১৩ হাজার। এর কারণ হিসেবে সামরিক অভিযান, বসতিস্থাপনকারীদের সহিংসতা, ঘরবাড়ি ধ্বংস এবং চলাচলে বিধিনিষেধকে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের প্রথম তিন মাসেই ৫৪০টির বেশি বসতিস্থাপনকারী হামলা, ৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং ২,২০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অক্সফামের কর্মকর্তা বুশরা খালিদি বলেন, পশ্চিম তীরে বেসামরিক মানুষের হত্যাকাণ্ড ভয়াবহ এবং সহিংসতা অস্বাভাবিকভাবে বেড়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।