Web Analytics

চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সামরিক দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে পিপলস লিবারেশন আর্মির ছয়জন জেনারেলকে আইনসভা থেকে অপসারণ করেছে। শুক্রবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ১৩ জন সদস্যকে অপসারণ করা হয়েছে এবং একজন পদত্যাগ করেছেন। সামরিক বাহিনীর বাইরের অপসারিতদের মধ্যে রয়েছেন একজন সাবেক শীর্ষ আর্থিক নিয়ন্ত্রক এবং শিনজিয়াং প্রদেশের সাবেক পার্টি প্রধান।

অপসারিত সামরিক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ইকুইপমেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জেনারেল জু জুয়েকিয়াং, ইস্টার্ন থিয়েটার কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল ওয়াং কাংপিং, তিব্বত মিলিটারি কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল ইয়িন হংক্সিং, ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের জেনারেল লি ফেংবিয়াও, বিমান বাহিনীর জেনারেল গুও পুক্সিয়াও এবং সাইবার স্পেস ফোর্সের লেফটেন্যান্ট জেনারেল ঝাং মিংহুয়া। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেই তদন্তের ইঙ্গিত ছিল।

শি জিনপিংয়ের এই অভিযানে ইতোমধ্যে দশাধিক সিনিয়র কমান্ডার পদ হারিয়েছেন। ২০২২ সালের পার্টি কংগ্রেসে ঘোষিত সেন্ট্রাল মিলিটারি কমিশনের সাত সদস্যের মধ্যে এখন কেবল শি জিনপিং ও দুর্নীতিবিরোধী প্রধান ঝাং শেংমিন বহাল আছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।