Web Analytics

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য ৯ জন সাহিত্যিককে নির্বাচিত করা হয়েছে। সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করবেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ ও গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ে মঈদুল হাসান। প্রস্তাবক কমিটি ও পুরস্কার কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ পুরস্কার অনুমোদন করেছে।

প্রতি বছর অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই পুরস্কার প্রদান করে থাকেন। তবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বইমেলা ফেব্রুয়ারির শুরুতে শুরু না হয়ে ২৬ ফেব্রুয়ারি উদ্বোধন হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।