Web Analytics

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও ব্যবহারযোগ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের দাপ্তরিক যোগাযোগ এবং অনলাইন সেবা নিরবচ্ছিন্ন রাখতে প্রতিষ্ঠানপ্রধানদের উদ্দেশে এ নির্দেশনা দেওয়া হয়। বুধবার বোর্ড প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাপ্তরিক কার্যক্রম ও অনলাইন যোগাযোগ সহজ এবং নিরাপদ রাখতে প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের ইআইআইএন নম্বরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্দিষ্ট সিম কার্ড ব্যবহার করতে হবে। ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ডটি সচল না থাকলে বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করতে পারবে না।

বোর্ড আরও জানিয়েছে, সিম কার্ড নিষ্ক্রিয় থাকলে অনলাইন সেবার জন্য প্রয়োজনীয় ওটিপি বা ওয়ান-টাইম পাসওয়ার্ড পাঠানো সম্ভব হবে না। এতে বিভিন্ন অনলাইন সেবা গ্রহণে প্রতিষ্ঠানের জটিলতা তৈরি হতে পারে। তাই অনলাইন সেবা ও দাপ্তরিক যোগাযোগ অব্যাহত রাখতে প্রতিষ্ঠানপ্রধানদের জরুরি ভিত্তিতে ইআইআইএনভিত্তিক সিম কার্ড সক্রিয় ও ব্যবহারযোগ্য রাখার বিশেষ অনুরোধ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।