Web Analytics

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজায় চলমান ঘটনাকে গণহত্যা হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছেন এবং ফিলিস্তিনিদের জন্য শান্তি ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি দক্ষিণ লেবাননে নির্বিচার বোমা হামলারও বিরোধিতা করেন এবং মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়া ঠেকাতে জরুরি পদক্ষেপ চান।

আনোয়ার বলেন, ফিলিস্তিনিদের শান্তি ও ন্যায়বিচারের দাবিতে মালয়েশিয়া অবিচল। অঞ্চলজুড়ে ক্রমবর্ধমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে তিনি বলেন, সংকট যাতে আরও না ছড়ায়, সে জন্য দ্রুত উদ্যোগ প্রয়োজন। তাঁর বক্তব্যে লেবাননের বেসামরিক মানুষের সুরক্ষা এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার বিষয়ও গুরুত্ব পেয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, তিনি সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানিসহ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তাঁর মতে, এসব আলোচনা চলমান সংকটের গুরুত্ব এবং সংঘাতের বিস্তার ঠেকানোর জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরে। মালয়েশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়ে আসছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।