Web Analytics

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, বাংলাদেশে গার্মেন্টস শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব। রোববার রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজিত পোশাক ও টেক্সটাইল উদ্ভাবনবিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর দ্বিতীয় দিনে এ সভা অনুষ্ঠিত হয়।

মাহ্দী আমিন বলেন, তরুণদের কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ তৈরি সরকারের প্রধান লক্ষ্য। এ জন্য কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পাঠ্যক্রম সংস্কার, শিল্প ও শিক্ষাঙ্গনের ঘনিষ্ঠ যোগাযোগ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব গড়ে তোলার কথা জানান তিনি। পোশাকশিল্প সংশ্লিষ্ট বিশেষায়িত স্নাতক, স্নাতকোত্তর ও এক বছরের ডিপ্লোমা কোর্স, ইন্টার্নশিপ, ক্যারিয়ার মেলা এবং ক্যাম্পাসে শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা বিনিময়ের আহ্বানও জানান।

তিনি বলেন, বন্ধ কারখানা পুনরায় চালু, উদ্যোক্তাদের প্রণোদনা সহজ করা এবং উদ্ভাবনের মাধ্যমে শিল্প আধুনিকায়নে কাজ চলছে। বৈশ্বিক প্রতিযোগিতা ধরে রাখতে প্রতিটি কারখানায় গবেষণা সক্ষমতা বাড়ানো, উন্নত ব্যবস্থাপনা ও নকশায় নতুনত্বের ওপর জোর দেন তিনি। তরুণ উদ্ভাবকদের স্টার্টআপে প্রাথমিক মূলধন ও তহবিল দেওয়ার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলেও জানান মাহ্দী আমিন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।