Web Analytics

চট্টগ্রাম মহানগরীতে গত আট মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছে পুলিশ। ঝটিকা মিছিল, মিছিলের প্রস্তুতি, গোপন বৈঠক এবং রাজনৈতিক কর্মসূচি পালনের অভিযোগে এসব অভিযান হয়। কিছু মিছিলের পরপরই গ্রেপ্তারের পাশাপাশি ভিডিও বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টাও করছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, কোতোয়ালি, খুলশী, পাঁচলাইশ ও ডবলমুরিং থানা এলাকায় অভিযান ও গ্রেপ্তার বেশি হয়েছে। সিএমপি কমিশনার হাসান শওকত আলী মাঠপর্যায়ের সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, নাশকতা, নাশকতার পরিকল্পনা বা সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং জানমালের ক্ষতি ঠেকাতে অভিযান আরও জোরদার করা হয়েছে।

১ জুন জিইসি মোড়ে ঝটিকা মিছিলের পর ২ জুনের আগের ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় ৬৮ জনকে গ্রেপ্তারের কথা জানায় সিএমপি। ২৮ আগস্ট পাঁচলাইশে মিছিলে অংশ নেওয়ার প্রস্তুতির অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও বিশ্লেষণসহ নজরদারি ও অভিযান ধারাবাহিকভাবে চলবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।