ভারতের পক্ষ থেকে বাংলাদেশে অবৈধ পুশইন বন্ধ না হলে সীমান্তমুখী লংমার্চ বা ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ৯ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তৎপরতা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে নাজমুল হাসান অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো এখনো বিভিন্ন স্থানে মিছিল, হামলা ও সহিংসতায় জড়িত। প্রশাসনের ভেতরে থাকা একটি সুবিধাবাদী চক্র এসব কর্মকাণ্ডে সহায়তা করছে বলেও তিনি দাবি করেন। তিনি জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও আহতদের ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান এবং সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
সংগঠনটি চার দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠনগুলোর কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি, প্রশাসন থেকে আওয়ামীপন্থী কর্মকর্তাদের অপসারণ এবং অবৈধ পুশইন বন্ধে কূটনৈতিক উদ্যোগ জোরদার করা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।