Web Analytics

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে স্লোগান, অপমান ও হেনস্তার অভিযোগের নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে জুলাই-আগস্টের হত্যাকাণ্ড, গুম-খুন, অধিকার লঙ্ঘন ও গণতন্ত্র ধ্বংসের দায় আড়াল করা যাবে না।

নেতৃদ্বয় বলেন, ড. ইউনূসের নীতি বা ভূমিকার সমালোচনার অধিকার সবার আছে, তবে বিদেশে একজন সম্মানিত নাগরিককে অপমান বা হেনস্তা গ্রহণযোগ্য নয়। তাঁদের ভাষ্য, স্লোগানের মাধ্যমে কাউকে অপরাধী সাব্যস্ত করা যায় না। বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতন হয় ২০২৪ সালের ৫ আগস্ট এবং ড. ইউনূস দায়িত্ব নেন ৮ আগস্ট; তাই তাঁর দায়িত্ব নেওয়ার আগের ঘটনার দায় তাঁর ওপর চাপানো সমীচীন নয়।

এবি পার্টি গুম, বিচারবহির্ভূত হত্যা, বিরোধী মত দমন, ভোটাধিকার হরণ ও দুর্নীতির অভিযোগের বিচারপ্রক্রিয়া দ্রুত করার দাবি জানিয়েছে। দলটি জুলাই গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ শহীদের মৃত্যুর দায় আওয়ামী লীগের নেওয়া উচিত বলেও মন্তব্য করে। বিমানবন্দরের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত, জড়িতদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনা এবং প্রবাসে বাংলাদেশিদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।