Web Analytics

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিপিং ও লজিস্টিক প্রতিষ্ঠান মারস্ক লাইন বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে সরাসরি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। শনিবার ঢাকায় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জাহাজ পুনর্ব্যবহার শিল্পে বিনিয়োগের সম্ভাবনাও আলোচিত হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার জানান, মারস্ক লাইন জাহাজ নির্মাণে সরাসরি বিনিয়োগ করতে আগ্রহী। বৈঠকে এপি মোলার সিঙ্গাপুর পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেনে পিল পেডারসেনও অংশ নেন। বাণিজ্যমন্ত্রী মারস্ককে জাহাজ নির্মাণের পাশাপাশি বাংলাদেশের জাহাজ পুনর্ব্যবহার শিল্পেও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান।

মন্ত্রী বলেন, মারস্কের বিপুলসংখ্যক বড় জাহাজ থাকায় পুরোনো জাহাজের পরিবেশসম্মত ও আন্তর্জাতিক মানের পুনর্ব্যবহার এবং নতুন জাহাজ নির্মাণে বাংলাদেশ সম্ভাবনাময় কেন্দ্র হতে পারে। বৈঠকে বলা হয়, দুই খাতেই বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক মানের বড় বিনিয়োগ শিল্পায়ন, ব্লু-ইকোনমির সুযোগ, কর্মসংস্থান, প্রযুক্তি ও দক্ষতা স্থানান্তর এবং সংশ্লিষ্ট শিল্পের বিকাশে ভূমিকা রাখতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।