Web Analytics

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ইরানের আচরণে তারা ক্রমেই হতাশ হচ্ছে এবং পারমাণবিক চুক্তি হওয়ার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে। আলজাজিরা উদ্ধৃত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার শান্তিপূর্ণ সমাধান এখন আর সম্ভব নয় বলে মনে করছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান ধারাবাহিকভাবে অন্তর্বর্তী সামুদ্রিক চুক্তি লঙ্ঘন করছে, যার ফলে বৃহত্তর কোনো চুক্তির আশা আর দেখা যাচ্ছে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি বলেছেন, তিনি নিশ্চিত নন কোনো চুক্তি হবে কি না।

মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, পারমাণবিক চুক্তি করতে হলে ইরানকে অবশ্যই মাটির নিচে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে দিতে হবে। ইরান যদি তা না করে, তবে কোনো চুক্তি হবে না। তারা আরও জানিয়েছেন, ইরানের পারমাণবিক উপকরণের পথ স্থায়ীভাবে বন্ধ করতে ওয়াশিংটনের কাছে কম খরচের সামরিক বিকল্প প্রস্তুত রয়েছে।

প্রতিবেদনটি ইঙ্গিত দিচ্ছে যে, দুই দেশের মধ্যে অচলাবস্থা গভীর হচ্ছে এবং কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র বিকল্প পদক্ষেপ নিতে প্রস্তুত।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।