Web Analytics

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে অনার্স দ্বিতীয় বর্ষের অ্যাপ্লাইড আইসিটি কোর্সের পাঠদান কার্যকর করতে ৯০০ জন মাস্টার ট্রেইনার তৈরি করবে। তাঁদের প্রশিক্ষণের জন্য ৯০ জন কোর ট্রেইনারও প্রস্তুত করা হবে। কারিকুলাম ও প্রশিক্ষণসামগ্রী ভ্যালিডেশন শেষে মাঠপর্যায়ে প্রশিক্ষণ শুরু করার প্রস্তুতি চলছে। এ বিষয়ে সোমবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে সমন্বয় সভা হয়।

সভায় প্রশিক্ষণের রোলআউট পরিকল্পনা, ক্যালেন্ডার ও সময়সূচি, প্রশিক্ষক নির্বাচন, বাজেট, প্রশিক্ষণ এলাকা এবং অগ্রগতি পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়। অ্যাপ্লাইড আইসিটি মাস্টার ট্রেইনার ও ইন-হাউস শিক্ষক প্রশিক্ষণের কনসেপ্ট নোটও আলোচনায় আসে। ব্লেন্ডেড লার্নিং পদ্ধতিতে পরিচালিত এই কার্যক্রমে কোর ও মাস্টার ট্রেইনারদের অনলাইন কোর্স শেষ করে পাঁচ দিনের সরাসরি প্রশিক্ষণে অংশ নিতে হবে।

প্রথম বর্ষে ইতোমধ্যে ৯০ জন কোর ট্রেইনার ও ৮৪০ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে। ইন-হাউস প্রশিক্ষণের মাধ্যমে প্রায় ২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ২ হাজার ৫০০ শিক্ষককে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। কার্যক্রম সহজে পরিচালনার জন্য বিভিন্ন জোন ও ম্যাপিং এলাকা নির্ধারণকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।