Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির চিন্তা, বক্তব্য ও আদর্শ দীর্ঘদিন মানুষের মধ্যে অনুপ্রেরণা জোগাবে। ওসমান হাদির বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’ বইয়ের সম্পাদকীয়তে তিনি এ মন্তব্য করেন। তিনি হাদিকে সহযোদ্ধাদের পথচলার পাথেয় ও সাহসের বাতিঘর হিসেবে বর্ণনা করেন।

সম্পাদকীয়তে মুসাদ্দিক আলী লেখেন, হাদির আজন্ম লড়াই ছিল দেশকে তাঁর ভাষায় কালচারাল ফ্যাসিবাদমুক্ত করা, কালচারাল মাইনরিটি ডানপন্থী বাঙালি মুসলমানদের মূলধারায় আনা ও শক্তিশালী করা এবং জুলাইয়ের বয়ানকে সাংস্কৃতিকভাবে শক্তিশালী করা। তাঁর মতে, ৫ আগস্টের পর জুলাইকে বিতর্কিত করার প্রচেষ্টার বিরুদ্ধে জুলাইয়ের সাংস্কৃতিক বয়ান নির্মাণের লড়াই শুরু হয়।

তিনি লেখেন, ওই লড়াইয়ে প্রয়োজনের তুলনায় সাংস্কৃতিক যোদ্ধাদের অংশগ্রহণ খুব বেশি দেখা যায়নি এবং হাদি সেখানে নিঃসঙ্গ শেরপার মতো এগিয়েছেন। ভারতীয় আধিপত্যবাদ ও ভারতীয় আধিপত্যবাদী এস্টাবলিশমেন্টকে প্রতিরোধ করে নতুন সাংস্কৃতিক বয়ান নির্মাণের চেষ্টার কারণে তাঁকে হত্যা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। বেঁচে থাকা সহযোদ্ধাদের হাদির চিন্তা লিপিবদ্ধ ও সংরক্ষণ করে তাঁর অসম্পূর্ণ সাংস্কৃতিক বিপ্লবকে পূর্ণতায় নেওয়ার দায়িত্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।