Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, চীন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছে। তবে বেইজিং এই আমন্ত্রণ গ্রহণ করবে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

প্রাথমিকভাবে যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চলের পুনর্গঠন তদারকির উদ্দেশ্যে এই বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বোর্ডের চার্টারে এর কার্যক্রম কেবল ফিলিস্তিন-নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কি না, তা স্পষ্ট নয়। জানা গেছে, ওয়াশিংটন বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের এই বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বোর্ডটির সভাপতি থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প, আর সদস্য হিসেবে থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে গুও জিয়াকুন বলেন, গত এক বছরে নানা উত্থান-পতন সত্ত্বেও দুই দেশের সম্পর্ক মোটামুটি স্থিতিশীল ছিল। তিনি উল্লেখ করেন, সহযোগিতা উভয় পক্ষের জন্য লাভজনক, আর সংঘাত ক্ষতিকর।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।