Web Analytics

আগামীকাল রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) প্রধানমন্ত্রী তারেক রহমান নারী প্রধান পরিবারগুলোর জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন। সোমবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে পাইলটিং পর্যায়ে ৬৭,৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ ও যাচাই করা হয়েছে।

সফটওয়্যারের মাধ্যমে প্রক্সি মিনস টেস্টের ভিত্তিতে ৩৭,৫৬৭টি পরিবারকে উপকারভোগী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। প্রতিটি পরিবার একটি স্পর্শবিহীন ফ্যামিলি কার্ড পাবে, যাতে QR কোড ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। উপকারভোগীরা মাসিক ২,৫০০ টাকা করে ভাতা পাবেন, যা সরাসরি তাদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক একাউন্টে জমা হবে। সরকারি চাকরি, পেনশন, বড় ব্যবসা বা বিলাসবহুল সম্পদ থাকা পরিবারগুলো এই সুবিধার আওতায় আসবে না।

পাইলটিং পর্যায়ে ৩৮.০৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে ২৫.১৫ কোটি টাকা নগদ সহায়তা এবং ১২.৯২ কোটি টাকা তথ্য সংগ্রহ ও কার্ড প্রস্তুতিতে ব্যয় হবে। ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন গাইডলাইন ২০২৬’ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।