Web Analytics

ইসরাইল শান্তি আলোচনার সময় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে হত্যার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করেছে। তেল আবিবে প্রধানমন্ত্রী কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করে। বিবৃতিতে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘ভুয়া খবর’ ও ‘বাস্তবতার বিকৃতি’ বলে আখ্যা দেওয়া হয়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর আলোচনার সময় ইসরাইল ইরানি আলোচকদের হত্যার পরিকল্পনা করেছিল বলে মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করতেন। অন্যান্য মার্কিন সংবাদমাধ্যম জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরাইল ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার কৌশল নিয়েছিল।

ওয়াল স্ট্রিট জার্নাল মার্চে জানায়, গালিবাফ ও আরাগচি ইসরাইলের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন, তবে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হলে যুক্তরাষ্ট্রের অনুরোধে তাদের নাম সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। আল জাজিরা ও নিউইয়র্ক টাইমস জানায়, গালিবাফ ২০২৫ সালের যুদ্ধ ও চলতি সংঘাতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।