Web Analytics

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি আসির মিয়া (৩০)কে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়। পরে তাকে শান্তিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আগের রাতে শান্তিগঞ্জ থানা পুলিশের হাতে আটক হওয়ার পর হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যান আসির। স্থানীয়রা তাকে আটক করলেও পরে স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে পুলিশের দাবি। এরপর হাতকড়া পরা অবস্থায় তিনি ফেসবুক লাইভে এসে বিষয়টি প্রচার করেন। ওই লাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

পুলিশ সুপারের নির্দেশে আসিরকে ধরতে জেলা গোয়েন্দা শাখা ও সদর থানা পুলিশ অভিযান শুরু করে। সদর থানার ওসি রতন সেখের নেতৃত্বে একটি দল পানসি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শান্তিগঞ্জ উপজেলার দামোদরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে আসিরের বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।