Web Analytics

সিরাজগঞ্জে নকল সিগারেট পাচার ও ক্রয়-বিক্রয়ের অভিযোগে রুহুল আমীন শুভ নামের এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এ রায় দেন। প্রতিবেদনটি ২৩ আগস্ট ২০২৬ প্রকাশিত হয়েছে।

আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করেছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল লতিফ আকন্দ রায়ের তথ্য নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজা দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, রুহুল আমীন শুভ কাভার্ড ভ্যান ও মুঠোফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ভুয়া ব্যান্ডরোলযুক্ত নকল সিগারেট সরবরাহ করতেন। দণ্ডপ্রাপ্ত শুভ রাজশাহী জেলার বোয়ালিয়া থানার বালিয়াপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।