Web Analytics

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক আসলাম চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের শিল্প ও বাণিজ্য খাতে ব্যাপক প্রসার ঘটবে। তিনি বলেন, বিনিয়োগের জন্য সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে কর্মসংস্থান বাড়বে এবং বেকারত্ব উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। শনিবার সকালে চট্টগ্রাম নগরীর ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নুরীয়া মাদ্রাসা মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হওয়া এ গণসংযোগে তিনি পাহাড়তলীর বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। আসলাম চৌধুরী বলেন, পাহাড়তলীসহ চট্টগ্রাম–৪ আসন শিল্প ও বাণিজ্য বিকাশের জন্য সম্ভাবনাময় এলাকা। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা গেলে নতুন শিল্পকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে, যা বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, পাহাড়তলীর সঙ্গে সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরীর অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক ঘনিষ্ঠ। সঠিক পরিকল্পনা ও সুশাসন থাকলে এ অঞ্চল পর্যটন, ক্ষুদ্র শিল্প ও ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে। তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।