Web Analytics

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ওই গ্রামের সাত্তার খানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদের সঙ্গে ইলিয়াসের বাগ্বিতণ্ডা হয়। কিছুক্ষণ পর পুনরায় সংঘর্ষে তারা ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসের ওপর হামলা চালায়।

স্থানীয়রা গুরুতর আহত ইলিয়াসকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।