Web Analytics

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান জানিয়েছেন, আমানতকারীদের অর্থ ব্যাংকের কাছে নিরাপদ রয়েছে। বুধবার ব্যাংকের ১৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রাহক সেবা ও জাতীয় উন্নয়নে ব্যাংকের বোর্ড ও ব্যবস্থাপনা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মঈনুল কবীর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোখলেসুর রহমান বলেন, ব্যাংকিংয়ের মূল ভিত্তি আস্থা, যা দীর্ঘদিনের নৈতিক চর্চা ও মানদণ্ড বজায় রাখার মাধ্যমে গড়ে ওঠে। তিনি জানান, ব্যাংক কৃষি, খাদ্য উৎপাদন ও বিদেশগামী কর্মীদের জন্য ভ্যালু অ্যাডেড সেবা প্রদানে গুরুত্ব দিচ্ছে। তরুণ উদ্যোক্তাদের জাতীয় অর্থনীতিতে সম্পৃক্ত করাও ব্যাংকের লক্ষ্য। তিনি সতর্ক করেন, ঋণের টাকা অন্য খাতে সরিয়ে নেওয়া ব্যাংকিং খাতের বড় সমস্যা।

লভ্যাংশ বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, সম্পদের মানের ওপর চাপ থাকায় তা সীমিত হয়েছে, তবে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। এমডি মঈনুল কবীর জানান, ব্যাংকের তারল্য পরিস্থিতি সন্তোষজনক এবং তারা ক্ষুদ্র ও মাঝারি খাতে বিনিয়োগে গুরুত্ব দিচ্ছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।