Web Analytics

ব্যবসায়ী সেলিম প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন তার পরিবার ও স্বজনরা। তারা অভিযোগ করেন, কোনো রাজনৈতিক সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে একের পর এক মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে এবং জামিন পাওয়ার পরও পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হচ্ছে। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে সেলিম প্রধানের বোন স্মৃতি প্রধান কান্নায় ভেঙে পড়েন এবং তার ভাইয়ের বিরুদ্ধে মামলাগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন।

স্মৃতি প্রধান জানান, জাপানে বেড়ে ওঠা সেলিম প্রধান দেশে ফিরে রূপগঞ্জ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন এবং সমাজসেবামূলক কাজে যুক্ত হন। তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল তার ব্যবসায়িক ক্ষতি করার চেষ্টা করছে এবং অতীতে তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। পরিবারের সদস্য রিয়াদুল ইসলাম ও মহিবুর রহমান জয় বলেন, সেলিম প্রধান কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে জেলে রাখা হয়েছে।

মানববন্ধনের বক্তারা সংবিধান অনুযায়ী সকল নাগরিকের সমান বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান এবং সরকারকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করার অনুরোধ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।