Web Analytics

ভারতের রাজস্থানে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কের শম্ভুপুরা গ্রামের কাছে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফেরার পথে তাদের ফোর্স ক্রুজার গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। দুর্ঘটনাটি রাত প্রায় ২টার দিকে ঘটে।

পুলিশ জানিয়েছে, গাড়িটিতে মহারাষ্ট্রের ধার এলাকার একই পরিবারের ১৫ সদস্য ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির গাড়িটি দুর্ঘটনায় পড়ে। নিহতদের মধ্যে চার নারী, তিন পুরুষ ও দুই শিশু রয়েছে। নিহতদের মধ্যে দুই ভাই এবং তাদের স্ত্রীরাও ছিলেন।

পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত ছয়জনকে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশী ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে আহতদের চিকিৎসা নিশ্চিত করাকে প্রশাসনের প্রধান অগ্রাধিকার জানিয়েছেন। এক স্বজন বলেন, মোট ৩৬ জন তিনটি গাড়িতে ফিরছিলেন; দুর্ঘটনাকবলিত গাড়িটি অন্য দুটি গাড়ির আগে ছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।