Web Analytics

মার্কিন সিনেটর ক্রিস মারফি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন, যা মধ্যপ্রাচ্যকে গভীর সংকটে ঠেলে দিয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, এই যুদ্ধ ইতোমধ্যে অঞ্চলটিকে সহিংসতার আবর্তে ফেলেছে এবং ট্রাম্প ইরানের প্রতিশোধ নেওয়ার ক্ষমতাকে ভুলভাবে মূল্যায়ন করেছেন।

মারফি জানান, প্রথম বড় সংকট তৈরি হয়েছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। তাঁর মতে, ওয়াশিংটন তেহরানের এই রুট নিয়ন্ত্রণের সক্ষমতাকে অবমূল্যায়ন করেছিল। তিনি বলেন, ট্রাম্প ভেবেছিলেন ইরান প্রণালী বন্ধ করবে না, কিন্তু এখন তেলের দাম বাড়ছে। ইরানের ড্রোন, স্পিডবোট ও সমুদ্র মাইন ব্যবহারের কারণে জলপথটি সুরক্ষিত রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে এবং এতে মার্কিন নৌবাহিনী গুরুতর ঝুঁকিতে রয়েছে।

তিনি আরও বলেন, দ্বিতীয় সংকট এসেছে আধুনিক যুদ্ধে ড্রোনের ক্রমবর্ধমান ভূমিকা থেকে। ইরান সস্তা ড্রোন ব্যবহার করে অনির্দিষ্টকালের জন্য তেল স্থাপনাগুলোতে আঘাত হানতে সক্ষম।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।