Web Analytics

লাইটার জাহাজের তীব্র সংকটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভয়াবহ জাহাজ জট সৃষ্টি হয়েছে। তিন লাখ টনেরও বেশি পণ্য নিয়ে ৮৫টির বেশি মাদার ভেসেল গভীর সাগরে অপেক্ষায় রয়েছে। প্রতিটি জাহাজের জন্য আমদানিকারকদের প্রতিদিন ১২ থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ওয়েটিং চার্জ দিতে হচ্ছে, যার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, রমজান সামনে রেখে এ সংকট আরও তীব্র হতে পারে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, পর্যাপ্ত ড্রাফট না থাকায় বড় জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারে না। ফলে বহির্নোঙরে থাকা জাহাজ থেকে ছোট লাইটার জাহাজে পণ্য খালাস করে দেশের বিভিন্ন নৌঘাটে পাঠানো হয়। কাগজে প্রায় দেড় হাজার লাইটার জাহাজ থাকলেও বাস্তবে সক্রিয় রয়েছে এক হাজারেরও কম। প্রায় ৪০ শতাংশ জাহাজ বিভিন্ন এলাকায় আটকে আছে, অনেকগুলো সার ও গম আমদানিকারকদের ভাসমান গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল (বিডব্লিউটিসিসি) চাহিদা অনুযায়ী জাহাজ সরবরাহ করতে না পারায় জট আরও বেড়েছে। বন্দর কর্তৃপক্ষ ৭২ ঘণ্টার বেশি সময় পণ্যসহ দাঁড়িয়ে থাকা জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তবে ব্যবসায়ীরা দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।