Web Analytics

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল নিরাপদ, শিক্ষার্থীবান্ধব, বৈষম্যহীন ও আধুনিক ক্যাম্পাস গঠনের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের কাছে স্মারকলিপি জমা দিয়েছে। বুধবার বিকেলে উপাচার্যের সম্মেলন কক্ষে সংগঠনটির নেতাকর্মীরা এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে শাটল ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও অতিরিক্ত বগি সংযোজনের দাবি জানানো হয়। পাশাপাশি নতুন আবাসিক হল নির্মাণ, পুরনো হলগুলোর সংস্কার, সিট বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালুর প্রস্তাব করা হয়। এছাড়া প্রশাসনিক কার্যক্রম আধুনিকায়ন, ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার বিচার নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদারের দাবি তোলা হয়। ক্যাম্পাসজুড়ে উন্মুক্ত ওয়াই-ফাই চালু এবং বিভাগীয় সেমিনার লাইব্রেরিতে ফটোকপি, প্রিন্ট ও স্ক্যানিং সুবিধা নিশ্চিত করার বিষয়ও গুরুত্ব পায়।

স্মারকলিপিতে আরও বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) যেন কোনো গোষ্ঠীর মুখপাত্র না হয়ে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেনের পরিবার এবং আহতদের পুনর্বাসনের দাবিও জানানো হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।