Web Analytics

দুর্বল পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে কার্যক্রমের দ্বিতীয় দিনে ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক ৩২৭ কোটি টাকার আমানত তুলেছেন। ব্যাংক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, প্রথম দিনের ২৫৪ কোটি টাকার তুলনায় এ উত্তোলনের পরিমাণ কিছুটা বেশি। পাঁচ ব্যাংক একীভূত হয়ে বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে কার্যক্রম পরিচালনা করছে।

ব্যাংক কর্মকর্তারা বলেছেন, প্রত্যাশার তুলনায় আমানত উত্তোলনের পরিমাণ অনেক কম এবং উত্তোলনের পাশাপাশি ব্যাংকে আমানতও জমা হচ্ছে। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই পাঁচ ব্যাংকের মোট শাখা রয়েছে ৭৬১টি।

পাঁচ ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন জমা পড়েছে, যার বিপরীতে অর্থের দাবি ৩ হাজার ৯২৫ কোটি টাকা। আমানতকারীদের টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক রোববার ৫ হাজার কোটি টাকা সরবরাহ করে। পরে সোমবার সকালে প্রধান কার্যালয় থেকে বিভিন্ন শাখায় টাকা পাঠানো হয়। সেদিন ৫ হাজার ৫৩২ জন গ্রাহক ২৫৪ কোটি টাকা তুলেছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।