Web Analytics

মাদারীপুরের সদর উপজেলার তাঁতীবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঈদের ছুটিতে যাত্রীদের নিয়ে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল বাগদাদ পরিবহনের বাসটি। বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে সংঘর্ষে দুই চালকসহ ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।