Web Analytics

সোমবার বিকাল ৩টার দিকে কুমিল্লার হাসানপুর ও নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী খান্না পাড়া এলাকায় ঢাকা গামী ৭২১ আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটির নবম শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ারকার বগির স্প্রিং ভেঙে সামনের চাকা লাইনচ্যুত হলে দুর্ঘটনাটি ঘটে। এতে শত শত যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, দুর্ঘটনার পর হাসানপুর-নাঙ্গলকোটের মধ্যে আপ লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। লাকসাম থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ সম্পন্ন করবে বলে তিনি জানান। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

উদ্ধার কার্যক্রম শেষ হলে সংশ্লিষ্ট রেলপথে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে বলে স্টেশন মাস্টার আশা প্রকাশ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।