Web Analytics

ইরানের জাতীয় ফুটবল দল চলতি বছরের ১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে। রাজনৈতিক উত্তেজনা ও ভিসা জটিলতার কারণে এই বিলম্ব ঘটছে বলে জানিয়েছেন ইরানি ফুটবল ফেডারেশনের মুখপাত্র আমির মেহদি আলাভি। তিনি জানান, ফিফার নির্ধারিত সূচি অনুযায়ী দলটি একটি চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাবে এবং উদ্বোধনী ম্যাচের একদিন আগে আয়োজক শহরে পৌঁছাবে। পরবর্তী দুটি ম্যাচের জন্য তারা খেলা শুরুর দুই দিন আগে ভেন্যুতে উপস্থিত হবে।

ইরানি খেলোয়াড়রা মার্কিন ভিসা পেলেও দলের এক ডজনেরও বেশি প্রশাসনিক ও ব্যবস্থাপনা কর্মকর্তা ভিসা পাননি। এই পরিস্থিতিতে ইরান তাদের মূল প্রশিক্ষণ ক্যাম্প অ্যারিজোনার টুসন থেকে পরিবর্তন করে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানাতে স্থাপন করেছে। রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফেডারেশন জানিয়েছে, ফিফার নির্ধারিত সূচি অনুযায়ী ইরানের সব ম্যাচ যথাসময়ে অনুষ্ঠিত হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।