Web Analytics

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ফিলিস্তিনের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে। শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বিতীয় ভারত-আরব পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সময় ফিলিস্তিনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান শাহিনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, মোদি ফিলিস্তিনের জনগণের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং গাজা শান্তি পরিকল্পনাসহ চলমান শান্তি প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে মোদি ভারত ও আরব বিশ্বের গভীর ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন, যা দীর্ঘদিন ধরে দুই পক্ষের সম্পর্ককে অনুপ্রাণিত ও শক্তিশালী করে আসছে। তিনি ভবিষ্যতে ভারত-আরব অংশীদারত্বের রূপরেখা তুলে ধরে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবাসহ অগ্রাধিকারমূলক খাতে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় ভারতের ভারসাম্যপূর্ণ ভূমিকা বজায় রাখার ইঙ্গিত দেয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।