Web Analytics

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ অংশ নিতে সিলেট জেলায় ৪০ হাজার এবং সিলেট মহানগর এলাকায় ৩ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিসসহ ১০টি ইভেন্টে প্রতিযোগিতা হবে। আয়োজনটি উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে গড়াবে।

বৃহস্পতিবার নগরভবনের সভাকক্ষে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভায় নিবন্ধনের তথ্য জানানো হয়। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী খুলনা থেকে একযোগে সারা দেশে কর্মসূচির উদ্বোধন করবেন এবং সিলেট জেলা স্টেডিয়ামেও উদ্বোধনী অনুষ্ঠান হবে। কর্মসূচি বাস্তবায়নে সিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি জানান। নগরে খেলার মাঠের সংকট নিরসনে প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি মাঠ তৈরির উদ্যোগ এবং জেলা ক্রীড়া সংস্থার আওতাধীন মাঠ সংস্কারের কথাও তিনি উল্লেখ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।