Web Analytics

দেশে ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য ও সম্প্রসারণের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ১৭টি অত্যাধুনিক রেডিওথেরাপি মেশিন আনছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার দুপুরে ঢাকা সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নতুন মেশিনগুলোর মধ্যে ছয়টি ঢাকায় স্থাপন করা হবে এবং বাকি ১১টি ঢাকার বাইরে বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ে বসানো হবে। এতে ক্যান্সার রোগীরা নিজ এলাকায় তুলনামূলক কম খরচে আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে চিকিৎসার জন্য ঢাকামুখী রোগীদের চাপ অনেকাংশে কমবে বলে তিনি জানান।

ঢাকার বাইরে চিকিৎসাসেবা বাড়ানো ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন। দেশে প্রথমবার রোবটিক সার্জারির সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং চাহিদাকৃত ১০টি রোবটিক সার্জারি মেশিনের মধ্যে পাঁচটি চলতি বছরের মধ্যেই আনার পরিকল্পনা রয়েছে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।