Web Analytics

ভারতের তিন প্রধান বিমান সংস্থা—এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেট—সরকারকে সতর্ক করে জানিয়েছে যে দেশের বিমান শিল্প কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন সংস্থা ভারতের বিমান চলাচল বাজারের প্রায় ৯৫ শতাংশ নিয়ন্ত্রণ করে এবং তারা বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত সংকটজনক বলে উল্লেখ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার কারণে ভারতের বিমান জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়েছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম বিমান চলাচল বাজার হিসেবে দেশটিতে আকাশসীমা ব্যবহারে নানা বিধিনিষেধের ফলে পরিচালনা ব্যয়ও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে দীর্ঘপাল্লার রুটে।

এই পরিস্থিতিতে বিমান সংস্থাগুলো বিমান জ্বালানির (এটিএফ) মূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে। ফেডারেশন অব ইন্ডিয়ান এয়ারলাইনস (এফআইএ) বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়কে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ফ্লাইটের জন্য জ্বালানি মূল্যের বিশেষ ব্যবস্থা চালুর অনুরোধ করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।