Web Analytics

রাজধানীর একটি হোটেলে সম্প্রতি “ফ্রম ক্যাশ টু কোড” শীর্ষক বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে, যা বাংলাদেশের ডিজিটাল ফাইন্যান্স ও ফিনটেক খাতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। বইটির লেখক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর ডিজিটাল ব্যাংকিং ও ফিনটেক স্ট্র্যাটেজিস্ট মো. মাহমুদুল হাসান। তিনি বইটিতে দেখিয়েছেন, দেশের ডিজিটাল অর্থনীতির বড় অংশ এখনো আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়েছে, যা পূর্ণাঙ্গ আর্থিক অন্তর্ভুক্তির পথে বড় চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার এবং বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যাংকিং, ফিনটেক ও ডিজিটাল ফাইন্যান্স খাতের পেশাজীবীরা উপস্থিত ছিলেন। লেখক বলেন, প্রকৃত আর্থিক অন্তর্ভুক্তি তখনই সম্ভব, যখন মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কার্যক্রম ডিজিটাল ও আনুষ্ঠানিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে।

বইটি বাংলাদেশের ডিজিটাল ফাইন্যান্স আলোচনায় নতুন দিকনির্দেশনা দিয়েছে এবং নীতিনির্ধারক, ব্যাংকিং খাত ও ফিনটেক শিল্পের জন্য গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।