Web Analytics

ফ্ল্যাট বিক্রি নিয়ে ১৮ বছর আগের একটি প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন জানান, আদালতের পরোয়ানা আসার পর মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় চলতি বছরের মে মাসে তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০০১ সালের ১ জুলাই বিদিশা মোশাররফকে ফ্ল্যাটটি দেখান এবং ৮০ লাখ টাকায় বিক্রির চুক্তি হয়। পরে তিনি আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার নেন। ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি বলে অভিযোগ। পরে ২০০৫ সালে দেওয়া ৭২ লাখ টাকার একটি চেক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় প্রত্যাখ্যাত হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।