Web Analytics

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে হুম্মাম কাদের চৌধুরী উর্দু উক্তি ব্যবহার করে বলেন, সংসদে বসে বসে অনেকখানি উর্দু শিখে ফেলেছেন। তার এই মন্তব্যের পাশাপাশি আলোচনায় উঠে আসে প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেট ও ব্যাংক খাতের নানা অনিয়মের বিষয়।

রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন ব্যাংক খাতের নৈরাজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংকসহ পাঁচটি ব্যাংকের আগের মালিকেরা লুটপাট ও টাকা পাচার করে ব্যাংকগুলো দেউলিয়া করেছেন, অথচ নতুন ব্যাংক রেজল্যুশন আইনে মাত্র সাড়ে সাত শতাংশ টাকা ফেরত দিলেই তারা আবার মালিকানা ফিরে পাবেন। তিনি প্রশ্ন তোলেন, যারা ব্যাংক দেউলিয়া করল, তাদেরই আবার ব্যাংক ফিরিয়ে দেওয়ার যৌক্তিকতা কী।

আখতার হোসেন আরও বলেন, আর্থিক খাতে সংস্কার না হওয়ায় অর্থমন্ত্রী আইএমএফ থেকে খালি হাতে ফিরেছেন। তিনি প্রস্তাবিত বাজেটকে মধ্যবিত্তের জন্য ‘মরণফাঁদ’ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর বলে অভিহিত করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।