Web Analytics

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের একই পরিবারের পাঁচজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে এফিডেভিটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হন। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মসজিদে তাদের জন্য দোয়া করা হয়। ধর্মান্তরের পর পরিবারের অন্য সদস্যরা তাদের বাড়ি থেকে বের করে দেয়ায় তারা এখন অন্যের পরিত্যক্ত গোয়ালঘরে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

পরিবারপ্রধান মোহাম্মদ আলী (পূর্বনাম সাগর বিশ্বাস) জানান, ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের প্রতি তার আগ্রহ ছিল এবং স্ত্রী ফাতেমা বেগম (পূর্বনাম বেবী রাণী) বিষয়টিতে সমর্থন দেন। স্থানীয় সাবেক ইউপি সদস্য বাদল হোসেন জানান, তারা ঈদের নামাজে অংশ নিয়েছেন কিন্তু বর্তমানে গৃহহীন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও গৃহনির্মাণসহ সহযোগিতা কামনা করেন।

ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরজাহান আক্তার সাথী জানান, প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে শুকনো খাবার দেওয়া হয়েছে এবং সন্তানদের পড়াশোনাসহ সার্বিক সহযোগিতা করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।