Web Analytics

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে বুধবার দিল্লির যন্তর মন্তরের পথে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও ডেরেক ও’ব্রায়েনসহ বিরোধী জোট ইন্ডিয়ার এমপিদের বাস আটকে দেয় দিল্লি পুলিশ। পরে রাহুল ও ডেরেকসহ কয়েকজন নেতাকে আটক করা হয়। বিরোধী দলগুলো ‘ভোট চুরি’ এবং স্বেচ্ছাচারী ও বেআইনি কার্যকলাপের অভিযোগে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে।

যন্তর মন্তর অভিযানের আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের আমন্ত্রণে জনপথ এলাকার একটি রেস্তোরাঁয় বৈঠক করেন বিরোধী এমপিরা। নির্বাচন কমিশনের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে জরুরি বৈঠকের সময় চেয়ে চিঠির খসড়া এবং পরবর্তী আন্দোলন নিয়ে সেখানে আলোচনা হয়। বাস থেকে নেমে কর্মী-সমর্থকদের নিয়ে এগোতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং বিক্ষোভকারীরা জ্ঞানেশ কুমারের ইস্তফা চেয়ে স্লোগান দেন।

দিল্লি পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা পৌঁছানোর আগেই যন্তর মন্তরে ১৬৩ ধারা, পূর্বতন ১৪৪ ধারা, জারি ছিল; তাই সেখানে জমায়েত আইনত নিষিদ্ধ। ডেপুটি কমিশনার শচিন শর্মা দাবি করেন, এমপিদের পদমর্যাদা বিবেচনায় রেখে নির্দিষ্ট বিধি মেনে আচরণ করা হয়েছে। বিরোধী এমপিরা শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি দমনপীড়নের অভিযোগ করেন। প্রিয়াঙ্কাসহ অন্য নারী এমপিরা হেনস্তার অভিযোগে রাস্তায় শুয়ে পড়েন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।