Web Analytics

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যাপুকুর পাড় এলাকায় সোমবার (২৫ মে) দুপুরে গরু চোর সন্দেহে এক অজ্ঞাত বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রুদ্র পল্লী সংলগ্ন মাঠ থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মৌসুমি গরু ব্যবসায়ীরা তাকে পিটিয়ে আহত করে চলে যান। পরে তিনি মারা যান। স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ছিলেন। পাশের বাড়ির দেলোয়ার হোসেন জানান, রাত চারটার দিকে শব্দ শুনেছেন এবং তার বাড়ির সিসিটিভি ফুটেজে জড়িতদের শনাক্ত করা সম্ভব হতে পারে।

রাউজান থানার পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।