Web Analytics

যশোরের চৌগাছা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে সলুয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহতরা হলেন যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের রফিকুল ইসলাম (৪৫) ও আব্দুল আলিম পলাশ (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ও পলাশের মধ্যে দুই বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিকেলে পলাশ ধারালো অস্ত্র দিয়ে রফিকুলকে কুপিয়ে গুরুতর জখম করেন।

রফিকুলের ওপর হামলার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে হামলাকারী পলাশকে ঘিরে বেধড়ক পিটুনি দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য রফিকুলকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ নিশ্চিত করেছে, জমি বিরোধ থেকেই এ সংঘর্ষ ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।