Web Analytics

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় তিন লাখ বেকার চাকরিপ্রার্থী পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন। পরীক্ষা শুরুর মাত্র পাঁচ মিনিট আগে বাতিলের ঘোষণা দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।

হাসনাতের ভাষ্য অনুযায়ী, আগের রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের খবর ছড়াচ্ছিল। প্রায় তিন লাখ পরীক্ষার্থী ১০০টি কেন্দ্রে প্রবেশের পর ফাঁসের সত্যতা পাওয়া গেছে জানিয়ে পরীক্ষা বাতিল করা হয়। তিনি বলেন, অনেকে টিউশনের টাকা জমিয়ে বা ধারদেনা করে চাকরির আশায় ঢাকায় এসেছিলেন; ফলে তাঁদের আর্থিক ক্ষতি ও ভোগান্তির দায় কার, সে প্রশ্ন তোলেন তিনি।

নতুন পরীক্ষা আয়োজনের অতিরিক্ত ব্যয় জনগণের অর্থ থেকে হবে উল্লেখ করে সংশ্লিষ্টদের জবাবদিহির দাবি জানান হাসনাত। তিনি ফাঁসের সঙ্গে জড়িত আমলা, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে ফৌজদারি মামলা, গ্রেপ্তার এবং দ্রুত বিচার শেষে শাস্তির আহ্বান জানান। চক্র নির্মূলে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।