Web Analytics

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি এবং প্রায় দুই হাজার পর্যটক আটকে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি প্রশ্ন তোলেন, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী ঘটছে। ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না ছুটে সঠিক গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে এ বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান জামায়াত আমির। তিনি বলেন, সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।